রবিবার | ২৯ মার্চ, ২০২৬ | ১৫ চৈত্র, ১৪৩২

নারায়ণগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে রোববার (১০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদির।

অভিযুক্ত আব্দুল কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট বোনের স্বামী এবং দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে সক্রিয়।

পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে পোশাকশ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায়। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বদিউজ্জামান গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।’

বদিউজ্জামানের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন ওই দিনই হত্যা মামলা দায়ের করেন, যাতে ৩৬ জনের নামসহ দেড়শ জন অজ্ঞাত আসামি করা হয়। ঘটনার পর পুলিশ মামলাটি তদন্ত করে এবং যুবলীগ নেতা আব্দুল কাদিরকে গ্রেফতার করেছে। পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় শহরের চাষাঢ়ায় আতঙ্ক সৃষ্টি হওয়ায় স্থানীয়রা বিচারের দাবি জানাচ্ছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM