রবিবার | ২৯ মার্চ, ২০২৬ | ১৫ চৈত্র, ১৪৩২

জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের পাখি মাছ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে আবুল কাশেম (৫২) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি পাখি মাছ।

বুধবার (২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন। গত শনিবার আবুল কাশেম মাঝি ২১ জেলেসহ ‘মায়ের দোয়া’ নামে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছটি ধরা পড়ে।

আবুল কাশেম বলেন, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ কিছুটা কমে গেছে। আগে এসব মাছ বেশি ধরা পড়ত।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো ওপরে আসে না। যে কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি না।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM