শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২

এইচটি ইমামের ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম ও তার স্ত্রী মাহিন ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনে জয়নুল আবেদীন জানান, এই দম্পতি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছেন। তদন্তে জানা গেছে, ওই দম্পতি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা বিদেশ চলে গেলে তাদের বিরুদ্ধে আনা অর্থ পাচারের অভিযোগ তদন্ত কঠিন হবে। তাই তাদের বিদেশগমন ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

বিচারক পরবর্তী পদক্ষেপের জন্য আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখার এসপির (ইমিগ্রেশন) কাছেও পাঠিয়েছেন।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM