শনিবার | ২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২

আত্মহত্যার আগে চিরকুটে লিখে গেলেন শেষ ইচ্ছার কথা

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় বকুল শেখ (৬০) নামে এক বৃদ্ধ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিহতের পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশ থেকে বকুল শেখের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত বকুল শেখ (৬০) জয়পুরহাট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের শেখপাড়া মহল্লার মৃত আকাম উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় রিকশা-ভ্যান মিস্ত্রি।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শহরের নতুন হাট এলাকায় গভীর রাত পর্যন্ত ঘোরাফেরা করে আর বাড়ি ফিরেননি বকুল শেখ। আজ সকাল সাড়ে ৮টার দিকে নিহত বকুল শেখের বাড়ি থেকে কিছু পূর্ব দিকে তাদের পারিবারিক কবর স্থান বাবার কবরের পাশে তার ঝুলানো মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, ওসি শাহেদ আল মামুনসহ পুলিশের আরও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের ভাই এন্তাজুল জানান, তার ভাই মৃত্যুর আগে নিজেই একটি সুসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন। মৃত্যুর পর তার লাশ যেন কাটা না হয়। এই চিঠি তার সন্তানদের নামে লিখে গেছে। আর তার দাফনের জন্য প্রয়োজনীয় সব জিনিষ নিজে কিনে রেখে গেছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নিহত বকুল শেখ মৃত্যুর আগে চিরকুট লিখে গেছেন। আত্মহত্যার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM