শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২

তেল আবিবে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে গোষ্ঠীটি এই দাবি করেছে। খবর সিএনএনের।

তবে এই হামলা নিয়ে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বিস্তারিত কোনো প্রমাণ দেয়নি। বিবৃতিতে তারা বলছে, আমাদের অভিযান সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে। শত্রুপক্ষ প্রতিহত করতে পারেনি বা এসব ড্রোন ভূপাতিত করতে পারেনি।

এ ছাড়া গতকাল বুধবার হুথি দাবি করে, তারা ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে দুইটি ড্রোন শনাক্ত করেছে। ইসরায়েলি বাহিনী বলছে, তারা একটি ড্রোন সমুদ্রের মধ্যে ভূপাতিত করেছে এবং আরেকটি একটি খোলা মাঠে পড়েছে। তবে এতে কেউ আহত হয়নি।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো হুথিদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান চালাচ্ছে।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM